English

ফিউচার একাডেমি কেয়ার

পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা, বাংলাদেশ

আমাদের সম্পর্কে (About Us)

ফিউচার একাডেমীক কেয়ার একটি আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক মাদ্রাসা কোচিং প্রতিষ্ঠান। মাদ্রাসা শিক্ষার্থীদের একাডেমিক ভিত্তি শক্তিশালী করা, পরীক্ষার প্রস্তুতি সহজ করা এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের প্রধান লক্ষ্য।

আমরা EBT, JDC, দাখিল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও সহজবোধ্য পাঠদানের মাধ্যমে নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে থাকি। প্রতিটি শিক্ষার্থীর মেধা, দুর্বলতা ও শেখার সক্ষমতা বিবেচনা করে তাদের প্রয়োজন অনুযায়ী পাঠদান ও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার চেষ্টা করি।

ফিউচার একাডেমীক কেয়ার-এ অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের জন্য রয়েছে সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ শিক্ষার পরিবেশ। নিয়মিত ক্লাস, পরীক্ষা, মূল্যায়ন ও ব্যক্তিগত মনোযোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তোলাই আমাদের উদ্দেশ্য। 

আমাদের কার্যক্রম

  • EBT পরীক্ষার প্রস্তুতি
  • JDC পরীক্ষার প্রস্তুতি
  • দাখিল পরীক্ষার প্রস্তুতি
  • আলিম পরীক্ষার প্রস্তুতি
  • নিয়মিত ক্লাস ও পরীক্ষা
  • অধ্যায়ভিত্তিক প্রস্তুতি ও মূল্যায়ন
  • দুর্বল শিক্ষার্থীদের বিশেষ যত্ন
  • অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা
  • পরীক্ষাভিত্তিক সাজেশন ও প্রস্তুতি
  • শিক্ষার্থীদের নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনে সহায়তা করা নয়; বরং শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সমন্বয়ে একজন আদর্শ ও যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা।